Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে তিনগাও এলাকায় ৫টি দোকান পুড়ে অর্ধকোটি টাকা ক্ষতি

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১০:২৭ পিএম

বন্দরে তিনগাও এলাকায় ৫টি দোকান পুড়ে অর্ধকোটি টাকা ক্ষতি
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের কারণে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও বন্দরে ঘন ঘন অগ্নিকান্ডের ঘটনা আশংকজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় গত শনিবার (৪ এপ্রিল) রাত ৮টায় বন্দর উপজেলার তিনগাও পশু হাসপাতালের সামনে তেলের দোকান থেকে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। 


অগ্নিকান্ডের ঘটনায় ১টি সারের দোকান, ১টি মুদি দোকান, ১টি সবজির দোকান, ১টি মুরগির দোকান ও ১টি তেলের দোকান পুড়ে গিয়ে কমপক্ষে অর্ধ কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সংবাদ পেয়ে একই সময়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সারের দোকান মালিক মনির মিয়া (রোববার, ৫ এপ্রিল ) দুপুরে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।

 

জানা যায়, জনৈক সফিউল্ল্যাহ মিয়া র্দীঘদিন ধরে বন্দর ইউনিয়নের তিনগাও পশু হাসপাতালের সামনে খোলা বাজারে পেট্রোল, ডিজেল ও অকটেনের ব্যাবসা করে আসছে। এ ছাড়াও তিনি তেলের দোকানে ভিতরে গ্যাস চুলা দিয়ে রান্না কাজ করে থাকে। গত ৪ এপ্রিল গ্যাসের চুলা থেকে তেলের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে মধ্যে আগুন মনির মিয়ার সারের দোকানেসহ অন্যান্য দোকানে পড়ে। 


 সারের দোকান মালিক মনির মিয়া জানান, সফিউল্ল্যোহ মিয়ার তেলের দোকান থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়। অগ্নিকান্ডের ঘটনায় আমার ২৫ লাখ টাকা ক্ষতিসহ অন্যান্য আরো ৫টি দোকান পুড়ে গিয়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি সাধন হয়। 


বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, ৯৯৯ এ ফোন পেয়ে বন্দর ফায়ার সািির্ভস ও সিভিল ডিফেন্সকে আগুন লাগার বিষয়টি অবহিত করে আমি ঘটনাস্থলে যাই। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন