১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৯:১০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারণে সৃষ্ট অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এর ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গৃহবন্দী, বেকার, দিনমজুর, হতদরিদ্র ও অসহায় মানুষের ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার প্রাক্তন শিক্ষার্থীরা নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিঁয়াজ , ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ টি সেভলন সাবান।
এ ব্যাপারে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এর ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সেলিম চৌধুরী জানান, প্রাণঘাতী এই করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই কার্যক্রম বিভিন্ন পর্যায়ে অব্যাহত থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের আরো কিছু সচেতনতামুলক ও সেবামুলক কার্যক্রম পরিচালনা করার আন্তরিক ইচ্ছা রয়েছে।
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং একে অন্যের সহযোগিতায় পাশে থাকতে হবে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে সামাজিক দুরত্ব বজায়, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, যেখানে সেখানে থুথু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক- মুখ-চোখ স্পর্শ না করা ও বেশি বেশি পানি পান করার আহ্বান জানান তিনি। এছাড়াও বিদেশ ফেরত প্রবাসী ও করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা ব্যক্তিবর্গকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইন অথবা নিজ ঘরে আলাদা থাকারও অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, আপনি সচেতন হোন। সরকারি বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক জীবনযাপনে অভ্যস্ত হোন। অযথা কেউ বাইরে যাবেন না এবং আশেপাশের সবাইকে সচেতন হতে সহায়তা করুন। আমরা এই দূর্যোগে আপনাদের পাশে রয়েছি।
বিঃ দ্রঃ ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় কোন অসহায় বয়স্ক ব্যক্তি ও মধ্যবিত্ত পরিবার যারা করোনা পরিস্হিতির কারণে খাদ্য সংকটে রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বাওে : ০১৭১২০৯৯১৮৪
আপনাদের পরিচয় গোপন রেখে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সেবা করে যাবো, ইনশাআল্লাহ।


