Logo
Logo
×

নগরের বাইরে

২৭নং ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৮:৫৪ পিএম

২৭নং ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বরাদ্দ থেকে ২৭নং ওয়ার্ডের ৯০টি অসহায়, হতদরিদ্র, ছিন্নমুল ও দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

 

রোববার (৫ এপ্রিল) দুপুরে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সম্মুখে নিরাপদ দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম শুরু হয়। 

 

বিতরণকালে ২৩ নং থেকে ২৭নং ওয়ার্ডের খাদ্যসামগ্রী বিতরণের সমন্বয়কারী ও উপ সহকারী প্রকৌশলী হাসানুল ইসলাম, নাসিকের কার্যসহকারী আমিরুল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, সচিব আনিসুর রহমান, স্থানীয় সালাউদ্দিন ও আবু সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

পরে একই দিনের বিকেলে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে তালিকাভূক্ত সকলের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

গণমাধ্যমকে কাউন্সিলর বাবুল জানান, সিটি করপোরেশনের বরাদ্দ থেকে ৯০টি অসহায় পরিবারের জন্য পরিবার প্রতি ১০ কেজি চাল ও ১ কেজি ডালের সহায়তা এসেছে। পর্যায়ক্রমে ওয়ার্ডের অবশিষ্ট অসহায়দের জন্যও খাদ্যসামগ্রী আসবে। আমরা তালিকা করে প্রকৃতঅর্থে যারা খাদ্য সহায়তা পাবার মত যোগ্য তাদেরকেই খাদ্য সহায়তা দিবো। নিরাশ হবার কিছু নেই, যারা অসহায় ও দুঃস্থ তারা সবাই খাদ্য সহায়তা পাবেন। হতদরিদ্র, ছিন্নমুল ও দুঃস্থ পরিবারের মাঝে যাতে আমরা স্বল্প সময়ে খাদ্যসামগ্রী পৌছে দিতে পারি সে বিষয়টি অতীব জরুরীভাবে বিবেচনা করতে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি’। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন