স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে ফতুল্লা থানা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে দুঃস্থ অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চাল, ডাল, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন নজরুল ইসলাম আজাদ।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা ইমরান কাউসার, রিজভী আহমেদ ন্যান্সী, শাহিন আহমেদ, মো. মামুন, সেলিম, সবুজ, লিটন মিয়া, মানিক, স্বেচ্ছাসেবক দল নেতা লাভলুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


