স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে অসহায় ও গরীব মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইসদাইর একতা দুঃস্থ কল্যাণ সংস্থা।
রোববার (৫ এপ্রিল) বিকেলে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক তত্ত্বাবধানে পূর্ব ইসদাইর, চানমারি, পশ্চিম ইসদাইর এলাকায় নিত্য প্রয়োজনীয় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মিছির আলী মেম্বার, ইসদাইর একতা দুঃস্থ কল্যাণ সংস্থা ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সহসভাপতি আলী মোর্তজা দুলাল প্রমুখ।


