Logo
Logo
×

নগরের বাইরে

আলীরটেকে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন সায়েম আহম্মেদ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৬:৪৯ পিএম

আলীরটেকে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন সায়েম আহম্মেদ
Swapno

যুগের চিন্তা ২৪ : আলীরটেকের  সমাজ সেবক ও ব্যবসায়ী সায়েম আহম্মেদের উদ্যোগে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৭০০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি  পেঁয়াজ, ও ১ কেজি লবণ।

 

সায়েম আহম্মেদ বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সরকারের নিয়ম মেনে সবাইকে ঘরে থাকতে হবে। আমি সকলকে আহব্বান জানাই কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের হবেনা। আপনি সুস্থ্য থাকুন অপরকে সুস্থ্য রাখুন। যেকোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি, ভয় পাওয়ার কারণ নেই।

 

বিতরণে সার্বিক তত্ত্বধানে ছিলেন, সায়েম আহম্মেদ, মোহাম্মদ আলী, ডালিম আহম্মেদ , কুড়েঁরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী শিক্ষক আলী আকবর, আতাউর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন, কুড়েঁরপাড় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানুল্লা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল মাদবর, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল, সমাজ সেবক আব্দুল মান্নান, আব্দুল মাদবর, সরদার সেলিম, সরদার হালিম, সাহাবুদ্দিন, সরদার জুলহাস, শহীদ মেম্বার, সুলতানা, সালাউদ্দিন, শারজাহান, হাকিম, সুরুজ্জামান, কামাল মাদবর, শুক্কুর আলী, এসটি আলমগীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন