Logo
Logo
×

নগরের বাইরে

চিকিৎসকদের সরঞ্জামাদী ক্রয়ে অনুদান দিলেন আ’লীগ নেতা আনছার আলী

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৬:২৮ পিএম

চিকিৎসকদের সরঞ্জামাদী ক্রয়ে অনুদান দিলেন আ’লীগ নেতা আনছার আলী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদী ক্রয়ের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী। 


রোবাবার (৫ এপ্রিল) সকালে অনুদানের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ আল মামুনের হাতে এ টাকা দেন তার ছোট ভাই আফজাল হোসেন হুমায়ুন। 


এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাত জাহান জিসান, রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আন্নি আক্তার প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন