Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মেরিন গ্রুপের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৬:১৬ পিএম

রূপগঞ্জে মেরিন গ্রুপের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নোবেল করোনা ভাইরাস (কভিট-১৯) বিপর্যয়ের কারণে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) এমপির নির্দেশক্রমে রূপগঞ্জে মেরিন গ্রুপের সহায়তায় এক হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা, কালনি, বইলদা, টেকদাসেরদিয়া, নোয়াগাঁও, ওলপ, বীরহাটাব, বড় আমদিয়া, দিঘলিয়ারটেক, কুলিয়াদি এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 
এসময় উপস্থিত ছিলেন, মেরিন গ্রুপের চেয়ারম্যান খান মে. খান মো কুদরত-ই খোদা, ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শাহ আলম, পরিচালক জহির রায়হান, যুবলীগ মহিলা লীগ নেত্রী অন্তু মরিয়ম, ইউপি সদস্য বিল্লাল আকন্দ, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, বেলায়েত হোসেন আকন্দ প্রমুখ। 


খান মো. খান মো কুদরত-ই খোদা বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। ঘরে থাকার কারনে দুস্থ মানুষগুলো খাবার সংকটে পড়েছে। তাই এই সংকটময় সময়ে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এর নির্দেশে মানুষের মাঝে প্রয়োনীয় পণ্যসামগ্রী বিতরণ করেছি। এ মহামারি করোনা ভাইরাসের বিপর্যয় যতদিন থাকবে ততদিন পর্যায়ক্রমে আমাদের এ ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। 


রূপগঞ্জে জাইমা ফুড পার্ক এন্ড চাইনিজ রেস্টুরেন্টের অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে রোববার দুপুরে জাইমা ফুড পার্কের মালিক হাজী মোতালিব খন্দকারের নিজস্ব অর্থায়নে উপজেলার ভুলতা ও মুড়াপাড়া ইউনিয়নের পাড়াগাও, ঠাকুরবাড়ির টেক, লাভরাপাড়া, পাবই, ব্রাক্ষণগাও, বানিয়াদী এলাকার তিন শতাধিক পরিবারের মাঝে এত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাকির হোসেন খন্দকার, সুমন মিয়া প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন