আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে মালবাহী একটি ট্রাকের চাপায় জামাল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জামাল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বন্দনপাড়া এলাকার আব্দুল ছাত্তারের ছেলে এবং ওই এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।
কাঁচপুর হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, একটি মালবাহী (ঢাকা (মেট্রো-ট-১১-২৯৪৪ নাম্বারের) ট্রাক ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি পাঁচরুখী এলাকায় কালর্ভাডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশে পথচারির ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


