Logo
Logo
×

নগরের বাইরে

সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৫:৫২ পিএম

সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সুবর্ণগ্রাম ফাউন্ডেশন ও সোনারগাঁ ফাউন্ডেশন, ইউএসএ'র উদ্যোগে করোনা প্রতিরোধে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের ৩০০ পরিবারের মধ্যে বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ, জনসচেতনতা মূলক প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।


রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী সোনারগাঁয়ের মায়াদ্বীপ, নুনেরটেকের রঘুনারচর, সবুজবাগ, টেকপাড়া, চুয়াডাঙ্গা এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।


বিভিন্ন অঞ্চলে ভাগ করে চারটি টিম বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা এই কার্যক্রম পরিচালনা করে। স্বেচ্ছাসেবী টিমের মধ্যে ছিলেন মনিরুজ্জামান সবুজ, ইঞ্জিনিয়ার হাসান, শহিদুল ইসলাম, শাহিন, শাকিল, মোরছালিন প্রমুখ। 


এসময় উপস্থিত ছিলেন, লেখক ও ইসলামিক স্কলার মঈন চিশতী (খাজা মোহাম্মদ মঈন চিশতী), সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, মায়াদ্বীপ রক্ষা আন্দোলনের কর্মী জিলানী মিয়া, ফরাজি মোহাম্মদ হানজালা চিশতী, খায়রুল আলম খোকন আতিকুর রহমান মিঠু প্রমুখ। 


মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত সংগঠনটি সোনারগাঁয়ের ৯টি গ্রামের ১ হাজার ২০০ পরিবারের পাশে সহযোগিতা করেছে। সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর ঋষিপাড়া মন্দির পাঠশালায় নিজস্ব ল্যাবে হ্যান্ড সেনিটাইজার তৈরি করে বিনামূল্যে গ্রামে গ্রামে মানুষের মাঝে বিতরণ করছে সুবর্ণগ্রামের স্বেচ্ছাসেবীরা।  


সোনারগাঁ ফাউন্ডেশনের এ কে এম নুরুল হক বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটা সম্ভব করোনা প্রতিরোধে মানুষের এই বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও দাঁড়াব। যাদের সামর্থ্য আছে, সবারই এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।  


কবি শাহেদ কায়েস বলেন সারা দুনিয়াজুড়ে করোনার সঙ্গে যুদ্ধে করছেন লাখ লাখ মানুষ, চিকিৎসক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী। তাঁদের সঙ্গে আমরাও আমাদের সীমিত সামর্থ্য নিয়ে মানুষের সেবায় নেমেছি। আমরা মনে করি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রতিটি থানা, উপজেলা এবং জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসা উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন