Logo
Logo
×

নগরের বাইরে

নিজে বাঁচুন এবং অন্যদের বাঁচাতে লকডাউন মেনে চলুন : ওসি আসলাম

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৫:১৬ পিএম

নিজে বাঁচুন এবং অন্যদের বাঁচাতে লকডাউন মেনে চলুন : ওসি আসলাম
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : লকডাউন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে এবং করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন।


তিনি বলেন, সারাবিশ্বে করোনা মহামারী আকার ধারণ করেছে। দিনকে দিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সচেতনতার অভাবে করোনা ভাইরাস সবার মাঝে ছড়িয়ে পড়ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ফতুল্লার প্রতিটি পাড়া মহল্লায় সরকারি নির্দেশনা মানার জন্য, লকডাউনে কেউ যেনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাই এ বিষয়টি ক্যাম্পেইন করে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। 


রোববার (৫ এপ্রিল) সকালে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন উপজেলার ফতুল্লা মডেল থানার দেলপাড়া, ভুইগড়, পাগলা, আলীগঞ্জ, নন্দলালপুর, ফতুল্লা, পিলকুনীসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে বিভিন্ন জনপ্রতিনিধিদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়ে এসব কথা বলেন। 


আসলাম হোসেন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমরা যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি সে যুদ্ধে জয়ী হতে হলে আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিজেদের একটু ভুল পরিবারের জন্য মহা বিপদ ডেকে আনতে পারে। আর সে ভুল পরিবারের সারাজীবনের কান্নার কারণ হতে পারে। যদিও বিশেষ প্রয়োজনে বাহিরে যেতে হয় তাহলে মাস্ক ব্যবহার করুন।


তিনি বলেন, বাড়িতে ফিরে স্যানিটাইজার বা সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে ঘরে প্রবেশ করবো।নিজেদের ভাল রাখার মাধ্যমেই অন্যদেরও ভাল রাখা সম্ভব। কেননা করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। করোনা মোকাবেলায় নিজে সচেতন হোন অন্যকেও সচেতন করে তুলুন। লকডাউন মেনে চলুন।


তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশীদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে ওসি আসলাম হোসেন বলেন, তাদের তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা তাদের অনুরোধ ও উৎসাহিত করে বলেছি তারা যেনো কেউ ১৪ দিনের মধ্যে ঘরের বাহির না হয় এবং নিরাপদ দুরত্ব ও কোয়ারেইন্টাইনে থাকে। প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. জসিম উদ্দিন, ৬ নং ওয়ার্ড সদস্য হাজী মো রোকন উদ্দিন রোকন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন