বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ব্যবসায়ী রনী হত্যা মামলার আসামি মানিককে পুলিশে ধরিয়ে দেওয়ার অপরাধে পুলিশ সোর্স সোহেল (২৮) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহেল ওই এলাকার মৃত আব্দুল সালাম মিয়ার ছেলে।
এলাকাবাসী আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে তার স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে অভিযুক্ত মানিকসহ ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
তানিয়া আক্তার জনানা, সোহেল র্দীঘ দিন ধরে বন্দর থানায় পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি বন্দরের ব্যবসায়ী রনী হত্যা মামলার অন্যতম আসামি বন্দর রূপালী এলাকার আলমগীর মিয়ার ছেলে মানিককে তৎসময়ে বন্দর ফাঁড়ি সাবেক ইনর্চাজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের কাছে ধরিয়ে দেয়। এ ঘটনায় মানিক রাগে ক্ষোভে শুক্রবার বিকেলে তার নেতেৃত্বে ৫/৭ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। ওই সময় হামলাকারিরা তাকে বেদমভাবে কুপিয়ে জখম করে ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।


