হিজড়াদের মাঝে পণ্যসামগ্রী বিতরন করল ছাত্রলীগ সভাপতি ফয়সাল
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৭:০৩ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নোবেল করোনা ভাইরাস (কভিট-১৯) বিপর্যয়ের কারনে রূপগঞ্জে হিজড়াদের মাঝে নিত্যপ্রয়োজনী পণ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নে হিজরা পরিবারের মাঝে এ পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
একই দিনে ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া, টেকপাড়া, ছোনাব, পাড়াগাও, ঠাকুর বাড়িরটেক ও কায়েতপাড়া ইউনিয়নের শেখ রাসেলনগর, চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের বাড়িতে বাড়িতে ৪০০ পরিবারের মাঝে এ পণ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
ফয়সাল আলম সিকদার বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। ফলে তারা খাবার সংকটে পড়েছে। তাই এই সংকটময় সময়ে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মহোদয়ের নির্দেশে হিজড়া সম্প্রদায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রয়োনীয় পণ্যসামগ্রী বিতরণ করেছি। এ মহামারি করোনা ভাইরাসের বিপর্যয় যতদিন থাকবে ততদিন পর্যায়ক্রমে আমাদের এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডিপটি মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাবেক যুগ্ম সম্পাদক আনিছুর রহমান হিমেল, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল পারভেজ, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, শেখ রাসেলনগর ছাত্রলীগের সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক স্বর্ণালী, ছাত্রলীগ নেতা ফারুক, তুষার, জেমিন প্রমুখ।


