Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের মদনগঞ্জে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ 

Icon

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৬:৫১ পিএম

বন্দরের মদনগঞ্জে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাসদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে হতদরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় বন্দরের মদনগঞ্জে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার থেকে হতদরিদ্র শ্রমিক পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়। 


এসময়ে উপস্থিত ছিলেন, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলার আহ্বায়ক মুন্নি সরদার প্রমুখ। নারায়ণগঞ্জের দরিদ্র শ্রমজীবীদের এলাকাগুলোতে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন