স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সহযোগিতায় শুক্রবার এ জীবাণুনাশক স্প্রে করা হয়।

এতে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু ও মহানগর ছাত্রদলের বিপ্লবী সহ-সভাপতি মোঃ জুয়েল রানাসহ ছাত্রদল নেতা ফিরোজ, ইমন, লিমন, আশরাফুল প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দরা জানান, ধারাবাহিকতায় মহানগরের সবকটি ওয়ার্ডে স্প্রে করা হবে।


