সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. কবির হোসেনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় টায় সিদ্ধিরগঞ্জের আউলাবন এলাকায় একশত অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, আটা, পেঁয়াজ, আলু ও শুকনা মরিচ।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ওমর ফারুক, রাসেল বেপারী, লাট মিয়া, সাদেক আলী ভুইয়া, হৃদয়, পারভেজ, আলামিন, আনোয়ার ও ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


