সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ এবং হাত ধোয়ার সাবান।
এসময় দেলোয়ার হোসেন বলেন, ভয়ংকর করোনা ভাইরাসের কারণে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। যারা দিন এনে দিন খায় সেসব মানুষের কী হবে। তাই এমন দুর্যোগ মুহূর্তে অসহায় মানুষের জন্য আল্লাহ আমাকে যতটুকু করার তওফিক দান করেছে ততটুকু করছি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। সমাজের বিত্ত্ববানদের অনুরোধ করবো এই দুর্যোগময় অবস্থায় অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাহলে মহান রাব্বুল আলামিন অসহায় মানুষের উছিলায় এই মহামারি করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করবেন।


