সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হেমায়েত উদ্দিন শুভ’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুকক্রবার (৩ এপ্রিল) সকালে ভ্যানযোগে কদমতলীর উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও কলেজপাড়া এলাকায় ১০০ নিম্ন আয়ের পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হেমায়েত উদ্দিন শুভ বলেন, দেশের এই দুর্যোগ মুহূর্তে ঘরবন্দী দিনমজুর ও গরীব মানুষগুলোকে না খেয়ে থাকতে যেন না হয় সেজন্যই তাদের পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি যারা সমাজে বিত্ত্ববান রয়েছেন তাদেরকেও সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানাচ্ছি। যাতে এই ক্রান্তিলগ্নে দেশে কোন মানুষ না খেয়ে মারা না যায়।


