Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রাণসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:২০ পিএম

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রাণসামগ্রী বিতরণ
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করোনার প্রার্দুভাবে কর্মহীন  প্রায় সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। 

 

ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, সামসুদ্দিন খাঁন আবু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উর্মি বেগম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

 

অপরদিকে সামাজিক সংগঠন মাতৃভূমি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সেকেরহাট চৌরাস্তা এলাকায় ৬০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় দৈনিক সমকালের সাংবাদিক শাহাদাত হোসেন রতন, মাতৃভূমি সমাজকল্যাণের সিনিয়র সদস্য আল মামুন, ফারুকুল ইসলাম শাহিন, শাহ সুলতান, বকুল মেম্বার, নাসিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন