Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জ্বর-সর্দিতে এক বৃদ্ধের মৃত্যু, আতঙ্কে লাশ ধরতে আসেনি কেউ

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:১০ পিএম

বন্দরে জ্বর-সর্দিতে এক বৃদ্ধের মৃত্যু, আতঙ্কে লাশ ধরতে আসেনি কেউ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের রসুলবাগ এলাকায় করোনা ভাইরাসে এক নারীর মৃত্যুর পর পার্শ্ববতী কদমরসুল পূর্বপাড়া এলাকায় জ্বর-সর্দিতে মাইনউদ্দিন (৬৫ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১ দিকে তিনি মৃত্যুবরণ করেন।


করোনায় এক নারী, জ্বর-সর্দিতে বৃদ্ধের মৃত্যুতে করোনা ভাইরাস আতঙ্কে জনশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। ফলে মরদেহ নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার। 


বৃদ্ধের ছেলে মমিন জানান, ডায়বেটিকস রোগে আগে থেকেই ৫-৬ দিন যাবত জ্বর-সর্দি। শুক্রবার সকালে অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিলো। বেলা ১১ টার দিকে তিনি মৃত্যুর বরণ করেন। 


জ¦র-সর্দিতে মৃত্যু হয়েছে এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্কে মুহূর্তের মধ্যে মহল্লা শূন্য হয়ে যায়। ফলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় লাশ দাফন করতে চরম বিপাকে  পড়তে হয়েছে। এছাড়া নাসিক ২৩ নং ওয়ার্ডের  রসুলবাগ এলাকায় করোনা ভাইরাসে এক নারীর মৃত্যুর পর পার্শ্ববতী কদমরসুল এলাকায় লকডাউন ও  ১০০ পরিবারের মধ্যে সকল যোগাযোগ  বন্ধ করে দেয়া হয়েছে। 


বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার জানান, নাসিক ২৩ নং ওয়ার্ডের  রসুলবাগ এলাকায় এক নারী করোনায় মৃত্যু হয়। এ আতঙ্ক এখন পুরো উপজেলায়। পার্শ্ববর্তী কদমরসুল পূর্বপাড়া এলাকায় আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জনসমাগম না করে ৭-৮ জনের উপস্থিতিতে ধর্মীয় নিয়ম অনুযায়ী লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন