Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:০৪ পিএম

বন্দরে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে শিশুটির মা বাদী হয়ে আবুল কালামকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। বিকেলে বন্দরের ইস্পাহানী এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।


মামলাসূত্রে জানা গেছে, মামলার বাদীর ৮ বছরের মেয়ে তাদের ভাড়া বাসা থেকে ইস্পাহানী ১নং গলির কাছে আসলে ওই এলাকার মোক্তার মিয়ার ছেলে আবুল কালাম (৪৫) মেয়েটিকে ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখায়। পরে তাকে রাস্তা থেকে নিয়ে পাশর্^বর্তী একটি বিল্ডিংয়ের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। ওই বিল্ডিংয়ের এক ভাড়াটিয়া বিষয়টি দেখে চিৎকার করলে আবুল কালাম পালিয়ে যায়। 


এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামরা দায়ের হয়েছে। আসমি পলাতক রয়েছে, আমরা তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান অব্যহত রেখেছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন