Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে আ’লীগ নেতা আনছার আলীর খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৬:২২ পিএম

রূপগঞ্জে আ’লীগ নেতা আনছার আলীর খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। 

 

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)’র নির্দেশনায় ১২ তম দিনে শুক্রবার (৩ এপ্রিল) সকালে তার নিজস্ব তহবিলে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবেড়, টেকনোয়াদ্দা, ছনি, ইছাপুরা, মধুখালী, ভক্তবাড়ি, হারারবাড়িসহ বিভিন্ন এলাকার ১ হাজার ৪০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু ও হাত ধোয়ার সাবান। 

 

এ সময় রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হোসেন,  মুরাদ হাসান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন