Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন তরুণরা

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৫:৩৪ পিএম

সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন তরুণরা
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : তোমরা-কে, তোমাদের-তো ‘কখন দেখিনি, কে নেয় আমাদের খবর, প্রয়োজন ছাড়া, দরকার পরলেইতো দেখি আমাদের দুয়ারে, কিন্তু আমাদের বিপদে দরকারে কাউকেতো পাই না। আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই নাতি, পুতি সবাই আপনাদের খোঁজ-খবর নিবে, চিন্তা কইরেন না, আমরা আমাদের সাধ্যমত কিছু খাবার সামগ্রী নিয়ে আসছি একটু কষ্ট করে ধরেন, পর্যায়ক্রমে তাদের আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।


 
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতের এমনটাই দেখা গেছে সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি পূর্ব পাড়া এলাকায় রাতের অন্ধকারে তরুণ যুবকরা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করার সময়। খোঁজ নিয়ে জানা যায় ঐ যুবকরাও কর্মজীবী স্থানীয় এলাকার।


করোনা ভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে লকডাউনে কর্মহীন ও উপার্জনহীন অসহায় মানুষকে সহায়তার লক্ষ্যে তাদের পাশে সেবামূলক উদ্দ্যেশে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন