Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মাঝে ঢাবি শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পিএম

সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মাঝে ঢাবি শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সিদ্ধিরগঞ্জ ( ডুসাস) এর উদ্দ্যোগে আজ শুক্রবার কর্মহীন দুঃস্থ ৫৫ পরিবারের মাঝে খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এসবের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও সাবান। সকাল ১০ টায় মিজমিজি পাইনাদী এলাকায় এসব বিতরণ করা হয়। ধাপে ধাপে তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। 

এছাড়া সিদ্ধিরগঞ্জে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকায় এলাকায় সচেতনতা মূলক কাজ এবং মসজিদ, মন্দির ও জনসমাগমের স্থান গুলোর জীবানু নাশক স্প্রে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে বলে সংগঠনটির সদস্য সচিব হাসিবুল আনোয়ার জানিয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন