Logo
Logo
×

নগরের বাইরে

লিপি ওসমানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৫:০৩ পিএম

লিপি ওসমানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি'র উদ্যোগে ৭০০ পরিবারের মাঝ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 


কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেখ মুন্সির পুত্র ব্যারিস্টার মো. শাহাৎ হোসেনের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু, জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী প্রমুখ।


মনিরুল আলম সেন্টু বলেন, প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নিতান্ত গরীব অসহায়দের পাশে দৌলতদারদের এগিয়ে আসতে হবে। শুধু সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব না। তাই আমাদের সকলের এখন এক হয়ে কাজ করা উচিত। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন