Logo
Logo
×

নগরের বাইরে

অসহায় মানুষরে পাশে ত্রাণ নিয়ে কাউন্সিলর  ইকবাল

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৪:৫২ পিএম

অসহায় মানুষরে পাশে ত্রাণ নিয়ে কাউন্সিলর  ইকবাল
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে মরণঘাতী করোনারভাইরাসের ভয়াল থাবায় নাকাল দুস্থ অসহায়, দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজেরা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো.ইকবাল হোসেন। 

 

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড এলাকাস্থ কাউন্সিলর কার্যালয়ের সামনে ওয়ার্ডের ২ হাজার ২০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও লবণ।   

 

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী নেত্রী মোসা. জুলিয়া আক্তার (রিমি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল মেম্বার, হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজেরা খাতুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন, সোনালী কেমিক্যালের পরিচালক হারুন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন