রাতের আঁধারে পণ্যসামগ্রী পৌঁছে দিলেন ছাত্রলীগ সভাপতি ফয়সাল
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৪:৪৫ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নোবেল করোনা ভাইরাস (কভিট-১৯) বিপর্যয়ের কারণে রাতের আঁধারে রূপগঞ্জে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ৪০০ পরিবারের মাঝে এ পণ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, সহসভাপতি নাজমুল হাসান সবুজ, সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান মুঈন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, আশরাফুল হক দোলন প্রমুখ।
ফয়সাল আলম সিকদার বলেন, সরকার সচেতনতা বৃদ্ধিতেদেশে লক ডাউনের নির্দেশনা দিয়েছে। লক ডাউনের কারণে দুস্থ মানুষগুলো খাবার সংকটে পড়েছে। কর্মজীবী মানুষ তার কর্মস্থল বন্ধ থাকার কারণে ঘরে বসে থাকতে হচ্ছে। তাই এই সংকটময় সময়ে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) নির্দেশে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রয়োনীয় সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে আমাদের এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।


