Logo
Logo
×

নগরের বাইরে

করোনায়  রাজঘাট মন্দিরে দেশবাসীর মুক্তির জন্য প্রার্থনা 

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৩:২৬ পিএম

করোনায়  রাজঘাট মন্দিরে দেশবাসীর মুক্তির জন্য প্রার্থনা 
Swapno

লতিফ রানা (যুগের চিন্তা ২৪)  :  চৈত্রের শুক্লাষ্টমীতে জগতের সকল পবিত্র স্থানের পুণ্য মিলিত হয় ব্রহ্মপুত্রে। এ সময় ব্রহ্মপুত্রের জল স্পর্শ করার সাথে সাথেই সকলের পাপ মোচন হয় বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। আর এই বিশ্বাসকে অবলম্বন করেই প্রতি বছরের এইসময় দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থী তাদের পাপ মোচনের আশায় চলে আসে নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দ এলাকায়।


কিন্তু এবারের এই উৎসবে বাধা হয়ে দাঁড়ায় প্রাণঘাতি ভাইরাস কভিড-১৯। করোনা নামে পরিচিত এই ভাইরাসের প্রভাব বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার বন্ধ করে দিতে হয় মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব। তাই করোনার অসুর (তাদের দেয়া নাম) থেকে দেশবাসিকে মুক্তির জন্য লাঙ্গলবন্দে’র রাজঘাট মন্দিরে চলছে প্রার্থনা।

প্রতিবছরের মতো এবার স্নানের ঘাটে ঘাটে ‘হে মহাভাগ্য ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণকর’ এই মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মপুত্রের পবিত্র জলে অবগাহন হয়নি লাখো পুণ্যার্থীর। দেখা যায়নি এমন একটি উৎসবের যেখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলে মিশে একাকার হয়ে গড়ে তুলে সামাজিক বন্ধন।

 স্নানে অংশগ্রহন করার জন্য প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে আছে ললিত সাধুর ঘাট, অন্নপুর্ণা ঘাট, রাজ ঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধী ঘাট, বড় দেশ্বরী ঘাট, জয়কালী ঘাট, রক্ষাকালী ঘাট, প্রেম তলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদি ঘাট, বাসনকালী ঘাট ও জগৎবন্ধু ঘাটসহ ১৬টি ঘাট। রয়েছে বেশ কয়েকটি আশ্রমসহ ১০টি মন্দির। সেখানে আরো বেশ কয়েকটি নতুন ঘাট তৈরীর কাজ চলছে। আজকে সেসব স্থান একেবারেই ফাঁকা। এই ঘাটগুলোতে এলাকার মানুষের স্বাভাবিক কার্যক্রম ছাড়া আর কিছুই হচ্ছেনা।

এলাকাবাসি অজয় কুমার জানান, এবারের উৎসবটি খুবই ধুমধামের সাথে করার ইচ্ছা ছিল। এর জন্য বিভিন্ন সময় এখানে প্রশাসনসহ এমপি সাহেবও এই এলাকায় এসে স্নান উৎসবের জন্য প্রস্তুতিমুলক বিভিন্ন কাজের প্লান করে গেছেন। কিন্তু করোনা এসে আমাদের সব ইচ্ছা মাটি করে দিয়েছে। 


আমরা যারা এই এলাকায় বাস করি। তারা এই ঘাটে এই নদীর পানিতে নিয়মিত স্নান করি। এর বাইরে কোন এলাকা থেকে এখানে কোন লোক স্নান কাজের আসেনি। প্রশাসন থেকেও পাহারা ছিল।  তাই  ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেনো আমাদের সবার পাপ মোচনসহ এই করোনা থেকে মুক্তি দেয়।

লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহা বলেন, আমি এর আগে বিশ বছর এই স্নান উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই এলাকাটিতে তীর্থ স্থান হিসেবে উৎসব পালন করা হয়।


অনেক মনি ঋষি এখানে এসে এই রাজঘাটে স্নান করেছেন। স্বামী বিবেকানন্দ তার মাকে নিয়ে ১৯০১ সালের ২৭ মার্চ এই রাজঘাটে এসে স্নান করেন। তিনি বলেন, আমাদের এবারের উৎসবটি খুবই গুরুত্বপুর্ণ ছিল। এবারের উৎসবটি বুধেই অস্টমী উৎসব হিসেবে পরিচিত, যা প্রতি ১৭ বছর পর পর আসে। 

এসময় তিনি করোনা ভাইরাসকে অসুর হিসেবে আক্ষায়িত করে বলেন, মহীষাসুরকে যেমন মা নিধন করেছেন তেমনই আজকে করোনা নামক অসুরকেও মা বাসন্তি দেবী নিধন করবেন। মা তার অস্তিত্ব বজায় রাখার জন্যই যেন এই অসুরকে বধ করেন। করোনা অসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই স্নান উৎসবকে বন্ধ রাখাও একটি কৌশল বলে তিনি জানান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন