Logo
Logo
×

নগরের বাইরে

নূরবাগ যুবসমাজ ও গ্রাজুয়েট ক্লাবের দোয়া ও খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:০৬ এএম

নূরবাগ যুবসমাজ ও গ্রাজুয়েট ক্লাবের দোয়া ও খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার পাগলা নূরবাগ-কুসুমবাগ যুবসমাজ ও গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে করোনা থেকে মুক্তির জন্য দোয়া ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসাবে অসহায়দের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মনিরুল আলম সেন্টু।

 

এসময় উপস্থিত ছিলেন, নূরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সুলতান মাহমুদ, কুতুবপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মো. জামান মিয়া, নূরবাগ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আলী প্রমুখ। 

 

দোয়া পরিচালনা করেন, নূরবাগ মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদিন। আয়োজনে ছিলেন এড.নাইম মাহমুদ, মোঃ.শাহজাহান রাব্বি, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মো. নাদিম, মো. আহমেদ হাওলাদার, কাউসার আহমেদ শাওন, মো. তাজ, মো. হাসান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন