Logo
Logo
×

নগরের বাইরে

মহানগর ছাত্রদলের উদেগ্যাগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১০:৫৩ পিএম

মহানগর ছাত্রদলের উদেগ্যাগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে গরীব দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা  হয়েছে।বৃহস্পতিবার (২ মার্চ) চাঁনমারী, মাউরাপট্টি ও সবুজ এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

 

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে নারায়ণগঞ্জে অঘোষিত লকডাউন হয়ে আছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের উপার্জন ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর তত্ত্বাবধানে এবং ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

আমিনুল ইসলাম জানান, তল্লা, সবুজবাগ এলাকায় অসংখ্য অসহায় ও দুস্থ পরিবার রয়েছে। করোনা সংক্রোমণের কারণে তারা থেকে বের হতে পারছে না। এদের মধ্যে অনেকেই আছেন যারা রিক্সা চালান। নারায়ণগঞ্জ নগরী সম্পূর্ণ ফাঁকা থাকায় রিক্সায়ও তেমন যাত্রী পাচ্ছেন। এমন সংকটাপন্ন অবস্থায় ছাত্রদলের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি মানুষকে সহায়তা করার চেষ্টা করছি। তবে এখানে যে পরিমাণ মানুষ অনাহারে রয়েছে সেই অনুযায়ী আমাদের ত্রাণ সামগ্রী খুবই সীমিত। 

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল নেতা মো. রুহুল আমিন, মাহাবুব রহমান, মিজান, ইমন, তারেক প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন