বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৫৮০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।বুধবার (১ এপ্রিল) রাতে বন্দর থানার বাগবাড়ী এলাকার আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-বন্দর থানার দেওয়ানবাগ ভূইয়েরবাগ এলাকার বিশ^জিৎ বসু ছেলে গোবিন্দ বসু (৩২) ও মুন্সিগঞ্জ জেলার একই থানার কাগজীপাড়া এলাকার মৃত মিয়া চাঁনের ছেলে মহসিন (৫০)।
এ ব্যাপারে ডিবি পুলিমের উপ-পরিদর্শক খোকন চন্দ্র বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটককৃতদের বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


