Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৭:৫০ পিএম

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জসিম উদ্দিনের মাধ্যমে কর্মহারা, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ ক্লাব। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু, সিনিয়র সহ ভাপতি ডা. শফিউল আলম ফেরদৌস, কার্যকরী পরিষদের সদস্য ইডি আমিন ইব্রাহিম, ওমঈনুল হাসান বাপ্পী, আরাফাত আহম্মেদ রাজীব প্রমুখ।


এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে ৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তৈল, পেঁয়াজ, হলুদ ও লবণ, সাবান ইত্যাদি।


একই সাথে নারায়ণগঞ্জ ক্লাবের পক্ষ থেকে সাড়ে ৫ হাজার খাদ্যসামগ্রী প্রস্তত করা হয়েছে। যা পর্যায়ক্রমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নারায়ণগঞ্জের কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন