Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে কর্মহীন অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিলেন দেলোয়ার

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৬:৫৬ পিএম

সিদ্ধিরগঞ্জে কর্মহীন অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিলেন দেলোয়ার
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্ত ২৪) : বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস করোণার ভয়াল থাবায় নাকাল দুঃস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে  খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান (পিকআপ) মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি মো.দেলোয়ার হোসেন। 

 

বুধবার (১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ট্রাক টার্মিনাল, আটি ওয়াপদা কলোনী বৌবাজার, আটিগ্রাম, আউলাবন, আজিবপুর রেল লাইন, মাইচ্ছাপাড়ায় চার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ,  ২ কেজি আলু, ১ কেজি লবণ,  ১ কেজি তেল ও একটি সাবান।

 

এসময় উপস্থিত ছিলেন, মেঘনা লাইমসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাই মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, মো. হাসান, আবুল কাশেম, মো. শরীফ, সাদেক আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন