Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ফরিদ আহম্মেদ লিটন

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১১:১০ পিএম

ফতুল্লায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ফরিদ আহম্মেদ লিটন
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতী কেরোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতেফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন ও দাপা ইদ্রাকপুর এলাকার এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ ও লবণ। 


ফরিদ আহমেদ লিটন বলেন, দিনমজুর ও অসহায় মানুষগুলোর কাজ বন্ধ করে ঘরে আশ্রয় নিয়েছে। খুবই স্বল্প উপার্জনে তাদের সংসার চলতো। কিন্তু এখন উপার্জন বন্ধ। যে কারণে এই অসহায় পরিবারগুলোর না খেয়ে মরার উপক্রম হয়েছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর সৈনিক এবং মানবতার মা শেখ হাসিনার কর্মী হয়ে কাউকে মরতে দিতে পারিনা। 


তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি আমরা যার যার অবস্থান থেকে এই সঙ্কটময় মুহূর্তে অসহায় পরিবারগুলোর পাশে সামর্থ অনুযায়ী দাঁড়াতে হবে। তবেই আমরা এ সঙ্কট থেকে দ্রুত  কাটিয়ে উঠতে পারবো।যতদিন পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করবে ততদিন আমার সাধ্যমত এই সহযোগিতা অব্যাহত রাখবো। 


এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, শাহজাহান, মহিউদ্দিন প্রধান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন