Logo
Logo
×

নগরের বাইরে

অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১০:০১ পিএম

অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা পরিস্থিতিতে শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে বাসদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 


বুধবার (১ মার্চ) সকাল ১১ টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে সংগঠনের পাগলা আঞ্চলিক কার্যালয় থেকে হতদরিদ্র রি-রোলিং শ্রমিকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, বাসদ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক, বাসদ পাগলা আঞ্চলিক শাখার সমন্বয়ক এসএম কাদির, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট পাগলা আঞ্চলিক শাখার সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। আগামীকাল ফতুল্লা রেলস্টেশন এলাকায় বাসদের খাদ্যদ্রব্য বিতরণ করা হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন