Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় আটকেপড়া বেদে সম্প্রদায়কে খাদ্যসামগ্রী দিলেন ওসি আসলাম

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৯:৫১ পিএম

ফতুল্লায় আটকেপড়া বেদে সম্প্রদায়কে খাদ্যসামগ্রী দিলেন ওসি আসলাম
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার দুর্গম চর এলাকা বক্তাবলীতে করোনাভাইরাসে আতঙ্কে আটকা পড়া বেদে সম্প্রদায়সহ সুবিধা বঞ্চিত ১০টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। 


মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বক্তাবলীতে আটকা পড়া বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। বেদে সম্প্রদায়ের পরিবার আটকা পড়ে আছে এমন সংবাদে রাতের বেলা তাদের কাছে ছুটে যায় ওসি আসলাম হোসেন। এছাড়া তিনি দুর্গম এলাকা দরিদ্র পরিবারের ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসেন। 


এছাড়াও করোনা ভাইরাসে বেদে সম্প্রদায়ের পরিবারের সদস্যরা নিজেদের সুরক্ষিত রাখতে পারে সেজন্য তাদেরকে সাবান, মাস্কসহ অন্যান্য জিনিসপত্র দেয়া হয়। বুড়িগঙ্গা-ধলেশ্বরী নদী বেষ্টিত বক্তাবলী। রাতের আধারে নদী পাড় হয়ে ওসি আসলাম হোসেন নিজ উদ্যোগে বেদে সম্প্রদায়ের পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দেন। 


করোনা ভাইরাসে সারা বিশ্বে মহামারি আকার ধারন করেছে। অনেকের প্রাণহানী ঘটছে। আর বাংলাদেশেও করোনা ভাইরাসে সরকার সাধারণ ছুটির ঘোষণাসহ গণপরিবহন ও নৌ-পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। 


এ ব্যাপারে আসলাম হোসেন জানান, করোনাভাইরাসে কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই সকলের উচিৎ অসহায় ও দরিদ্র পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আর দুর্গম এলাকা বক্তাবলীতে আটকা পড়ে সুবিধা বঞ্চিত বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ করোনাভাইরাস সুরক্ষিত থাকার জন্য সাবান ও মাস্ক দেয়া হয়। পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় ও সু্বধিা বঞ্চিত মানুষকে খাদ্যসামগ্রীসহ সব ধরনের সুবিধা দেয়া হবে ইনশায়াল্লাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন