Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৯:৩৭ পিএম

বন্দরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ বাঙ্গালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 


আহতরা হলো লাঙ্গলবন্ধ বাঙ্গালবাড়ি এলাকার হযরত আলী মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৫২), ফাতেমা বেগম (৪৩), বাদশা মিয়া (২৫), নাদিয়া (১৫), নার্গিস (২২), রিফাত (১২)। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। 


এ ঘটনায় আহত দেলোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা গ্রহন করে প্রতিপক্ষ আনোয়ার, তোফাজ্জল ও আক্তার হোসেনসহ  ৯ জনের নাম উল্øেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


এলাকাবাসী জানায়, বন্দর থানার লাঙ্গলবন্ধ বাঙ্গালবাড়ি এলাকার হযরত আলী মিয়ার ছেলে দেলোয়ার হোসেনের সাথে একই এলাকার আনোয়ার হোসেনের সাতে র্দীঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষ আনোয়ার হোসেন ও তার দাউ ভাই তোফাজ্জল, আক্তার হোসেন ও তোফাজ্জল মিয়ার স্ত্রী সালমা, আনোয়ার মিযার স্ত্রী রোকেয়া দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়।

 

পরে হামলাকারিরা ভাংচুর করে ঘর থেকে নগদ ৩৫ হাজার টাকা ও ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পুলিশ  অভিযোগ পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন