Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ড

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৯:৩৫ পিএম

বন্দরে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ড
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টায় বন্দর থানার শান্তিনগরস্থ আহাম্মদ আলী মিয়ার বাড়ি সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 


তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন ক্ষতি সাধন বা প্রাণহানীর সংবাদ পাওয়া যায়নি। ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগান নিয়ন্ত্রণে আনে। 


শান্তিনগর এলাকার বাসিন্দা ও অগ্নিকান্ডের ঘটনার প্রত্যেক্ষদর্শী চুন্নু ফারুক জানান, নবনির্মিত ড্রেনের নিচে থেকে হাঠাৎ আগুন দেখতে পাই। পরে আমিসহ এলাকাবাসী পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি। আগুননেভাতে ব্যার্থ হয়ে আমরা সাথে সাথে বন্দর ফায়ার সার্ভিসকে সংবাদ জানাই। পরে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ১০ মিটিরে মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।


এ ব্যাপারে বন্দর সাব স্টেশন অফিসার জিন্নাত আলী জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছি। অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রকার ক্ষয়ক্ষতি সাধন হয়নি বলে জানান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন