Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ত্রাণ বিতরণ করলেন ইউএনও শুক্লা সরকার

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৯:৩৪ পিএম

বন্দরে ত্রাণ বিতরণ করলেন ইউএনও শুক্লা সরকার
Swapno

বন্দর  (যুগের চিন্তা ২৪) : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রদত্ত ত্রাণ সামগ্রী কর্মহীন ও অসহায়দের মাঝে বিতরণ করেছে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। 


বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর আশ্রয়ন প্রকল্প ও চর ধলেরশ^রী এলাকায় ১৩৮টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।


এ সময় শুক্লা সরকার বলেন, আপনাদের সেবা করার জন্য আমরা মাঠে নিয়োজিত আছি। দয়া করে অকারনে ঘর থেকে বের হবেন না। সুস্থ সবল থাকতে চাইলে অব্যশই আমাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সে সাথে আমাদের ছোট ছোট বাচ্চাদের প্রতি আরো যত্নশীল হতে হবে। আমরা যদি একটু সচেতন হলে এ মাহামারি করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারব। 


এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ হাওলাদার, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বন্দর প্রেসক্লাব সদস্য জিএম সুমন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত মহিলা নারী সদস্য  হাসিনা বেগম পলি, পান্না , ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম প্রমুখ। 


উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক শান্তিনগর আশ্রয়ন প্রকল্পের ৩৮টি পরিবার ও চর-ধলেরশ^রী কর্মহীন ১০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন