আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজের ব্যাক্তিগত উদ্যেগে বিশ্বব্যাপী করোনা ভাইরাস নামক মহামারির কারণে কর্মহীন অসহায় ও বৃদ্ধদের মাঝে খাদ্যসামগ্রী ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, চিকিৎসা সামগ্রী ওষুধপত্র, সাবান, মাস্ক ইত্যাদি।
এ সময় ইকবাল পারভেজ করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন ও সাবধান থাকতে বলেন। সরকারের দেওয়া নিয়ম মতে সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়া, হাঁচি কাশির সময় মাস্ক ব্যবহার করা এবং সর্দি কাশি হলে সাথে সাথে চিকিংসকের কাছে যাওয়ার অনুরোধ করেন।


