Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে পঞ্চম দিনে রাজিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পিএম

বন্দরে পঞ্চম দিনে রাজিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস পরিস্থিতিতে পঞ্চম দিনের মতো নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের উদ্যোগে বন্দরের বিভিন্ন ইউনিয়ন ও নাসিক ওয়ার্ড এলাকায় খেটে হতদরিদ্র নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) বন্দরের মদনগঞ্জ, বন্দরবাস স্ট্যান্ড, কলাবাগ, সোনাকান্দা, একরামপুর, চৌধুরীবাড়ি, ছালেহনগরসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক এড. সারোয়ার জাহান, কার্যকরী সদস্য রুবেল কিবরিয়া, জেলা ছাত্রদল নেতা শাহাজাদা আলম রতন, তপু ভুইয়া, মাসুদ রানা, মো.জিহাদ, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ফরহাদ হেসেন রছি, মহানগর সেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন