Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুঃস্থদের মাঝে আজাদের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৭:১৪ পিএম

আড়াইহাজারে দুঃস্থদের মাঝে আজাদের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আড়াইহাজারের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।


বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার থানার মোড়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার।  


এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক আড়াইহাজার অসহায় মানুষের আছি এবং থাকবো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আপনাদের সচেতনতাই পারে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থাকে। বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ উল্লাহ লিটনের সভাপতিত্বে ও আড়াইহাজার থানা ছাত্রদল নেতা মোবারক হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।এসময়ে আড়াইহাজার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন