Logo
Logo
×

নগরের বাইরে

করোনা চিকিৎসায় রূপগঞ্জে অস্থায়ী হাসপাতাল করবে ইউএস বাংলা 

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১০:২৮ পিএম

করোনা চিকিৎসায় রূপগঞ্জে অস্থায়ী হাসপাতাল করবে ইউএস বাংলা 
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণে এগিয়ে এসেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ইউএস বাংলা গ্রুপ। করোনা ভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করলে পূর্বাচল-নারায়ণগঞ্জসহ আশোপাশের রোগীদের জন্য করোনা চিকিৎসায় আলাদা অস্থায়ী হাসপাতাল নির্মাণ করবে ইউএস বাংলা মেডিকেল কলেজ।


উপজেলার কাঞ্চন পৌর এলাকায় অবস্থিত পূর্বাচল আমেরিকান সিটির অভ্যন্তরে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের মূল ক্যাম্পাস ও আশেপাশের মাঠে শেড তৈরি করে করা হবে এ বিশেষ হাসপাতাল। এটি পরিচালনা করবেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কয়েক‘শ ইন্টার্নি চিকিৎসক।  মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।


তিনি বলেন, শিল্পগোষ্ঠী ইউএস বাংলা গ্রুপ মূলত দেশের সেবাখাতে প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আমরা ইউএস বাংলা এয়ারওয়েজের পাশাপাশি মেডিকেল কলেজ, হাসপাতাল, পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস, আবাসন ব্যবস্থান উন্নয়নসহ বিভিন্ন সেবাখাতে কাজ করে থাকি। দেশের এই সংকট মুহূর্তে পরিস্থিতি আরো অস্বাভাবিক হলে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমাদের নিজস্ব চিকিৎসকদের দ্বারা কাঞ্চন গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মূল ক্যাম্পাস ও এর আশেপাশের মাঠে শেড তৈরি করে অন্তত এক হাজার রোগীর ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করবো। আমাদের সে হাসপাতালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, পূর্বাচল, সোনারগাঁ ও এর আশে পাশের অঞ্চলের রোগীরা। বিনামূল্যে করোনায় চিকিৎসা সেবা নিবেন। সে লক্ষ্যে কাজও শুরু করেছি আমরা। 


আব্দুল্লাহ আল মামুন আরো জানান, ইতিমধ্যে অস্থায়ী হাসপাতাল নির্মানের অনুমতির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আলোচনার প্রস্তুতি নিয়েছে ইউএস বাংলা গ্রুপ। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রাংশ, বেড, মেডিকেল সরঞ্জামাদী, চিকিৎসক-সেবীকাদের সুরক্ষা বস্ত্র কেনার উদ্যোগের আশানুরুপ অগ্রগতি হয়েছে। চলতি সপ্তাহের পরিস্থিতি পর্যালোচনার পরপরই দ্রুততম সময়ে অস্থায়ী হাসপাতাল নির্মানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন