সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক মতিন প্রধান অসুস্থ, দোয়া কামনা
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১০:১৭ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪৭) : সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন প্রধান হঠাৎ বুকের ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের দিকে তাকে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আনিসুর রহমান প্রধান (মিশু)।
আনিসুর রহমান মিশু তাঁর বাবার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল রয়েছে। সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে সকলের মাঝে দ্রুত ফিরে আসতে পারেন।


