Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গ্যাসের চুলা থেকে আগুন

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১০:০২ পিএম

বন্দরে গ্যাসের চুলা থেকে আগুন
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে অসাবধানতার কারণে গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকান্ডের ঘটনায় একটি রান্নার ঘর ও দোকানে কিছু মালামাল পুড়ে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি ন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আক্তার মিয়া দাবি করেছেন। মঙ্গলবার (৩১ র্মাচ) বেলা ২টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ স্বল্পের চক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে স্থানীয় এলাকাবাসী প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ আহতের কোন সংবাদ পাওয়া যায়নি। 


এলাকাবাসী সূত্রে জানা গেছে, আক্তার মিয়ার বাড়ির এক ভাড়াটিয়া দুপুরে রান্না করে চুলা বন্ধ না করে তার নিজ ঘরে যায়। রান্না ঘর থেকে আগুন চারদিকে ছরিয়ে পরলে ওই সময় রান্ন ঘরসহ দোকানে আংশিক মালামাল পুড়ে যায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন