Logo
Logo
×

নগরের বাইরে

যুবলীগ নেতা সাহাদাতের উদ্যোগে ফরাজিকান্দায় খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৯:৫৬ পিএম

যুবলীগ নেতা সাহাদাতের উদ্যোগে ফরাজিকান্দায় খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড আবু হাসনাত মো. শহিদ বাদলের র্নিদেশে বন্দরে শতাধিক কর্মহীন ও অসহায় মানুষর মাঝে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বন্দর থানা যুবলীগ নেতা সাহাদাত হোসেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

সাহাদাত হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসের কারণে বন্দরে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পরেছে। আমার নেতা ভিপি বাদল ভাইয়ের র্নিদেশে যুবলীগ নেতাকর্মীরা অসহায় মানুষকে সেবা প্রদানের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। আমি সমাজের বিত্তবানদের আহবান জানাচ্ছি আপনারাও অসহায় মানুষের পাশে  দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠবে।


এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাই, কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সস্পাদক সাহাদাত হোসেন সবুজ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মনিরুল ইসলাম ও ১৯ নং ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন