Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৯:৫৪ পিএম

বন্দরের বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব (৭০) আর নেই (ইন্নালিল্লাহি.......... রাজিউন)।মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৩টায় বন্দরের ফরাজিকান্দা বালিয়াগাওস্থ তাঁর নিজ বাসভবনে বাধর্ক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী  রেখে গেছেন।


বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার মরহুমের বাসভবনে ছুটে আসেন। তিনি মরহুমের পরিবারকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  


হাবিবুর রহমানের নামাজের জানাযা বিকেল সাড়ে ৫টায় হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।পরে ফরাজিকান্দা কবরস্থানে দাফন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। 


এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও বন্দর মুক্তিযোদ্ধা সংসদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন