Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে চতুর্থদিনে রাজিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৭:২২ পিএম

সিদ্ধিরগঞ্জে চতুর্থদিনে রাজিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : চতুর্থ দিনের মতো জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া অসহায় হতদরিদ্র, দিনমজুর একশত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।


মঙ্গলবার (৩১ মার্চ)  দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানতলী, আইলপাড়া লক্ষীনারায়ণ ও নাসিক (৮ ও ১০) নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।


এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহসভাপতি নাজিম পারভেজ অন্ত, আশিকুর রহমান অনি, মোস্তফা ভূঁইয়া বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ হাসিব, সুজন, নুর মোহাম্মদ, তামিম, পলাশ, সোহেল, রাসেল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন