ঘুম থেকে ডেকে কর্মহীন মানুষকে ত্রাণ দিচ্ছেন সোনারগাঁয়ের এমপি খোকা
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৬:৩১ পিএম
সোনারগাঁ যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষকে ঘুম থেকে ডেকে তুলে ত্রাণ দিচ্ছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সোমবার (৩০ মার্চ) রাতে তিনি মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ৬ শতাধিক পরিবারের কাছে খাদ্য সামগ্রী নিজে পৌঁছে দেন। এর আগে মোগরাপাড়া চৌরাস্তায় কাঁচাবাজারে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি।
এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ের মানুষ না খেয়ে থাকবেন না। প্রথম ধাপে আমরা সোনারগাঁয়ের দশটি ইউনিয়ন একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ১৯ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করছি। তারপর কোন পরিবার খাদ্য সংকটে পরে আমাদের যেকোন স্বেচ্ছাসেবকদের জানালে আমরা তার বাসায় সাহায্য পাঠিয়ে দিবো।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সফিউদ্দিন, মানিক মিয়া, ব্যবসায়ী নুরুজ্জামান, শামীম রেজা প্রমুখ।


