রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ৮ম দিনের মতো সোমবার (৩০ মার্চ) ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের এ খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন তিনি। এদিন তিনি ইউনিয়নের ৯০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।
এ সময় আনছার আলী বলেন, ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র কেউ যেন না খেয়ে না থাকে, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।
রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


